ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মদনে বিশেষ অভিযানে ইয়াবা সহ এক যুবক আটক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

জুলাই ১২, ২০২৬, ০৫:১৬ পিএম

মদনে বিশেষ অভিযানে ইয়াবা সহ এক যুবক আটক

নেত্রকোনার মদনে ১৪ পিস ইয়াবাসহ রহমত আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কদমতলী বাজার থেকে তাঁকে আটক করা হয়। রহমত আলী মদন সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু চান মিয়ার ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রহমত আলী এলাকায় মাদক কারবার করে আসছেন। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কদমতলী বাজারের পেছন থেকে ১৪ পিস ইয়াবাসহ তাঁকে আটক করে। আজ রোববার পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। একই দিন দুপুরে তাঁকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার সরকার জানান, মাদকের বিশেষ অভিযানে কদমতলী বাজার থেকে রহমত আলী নামের এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার দুপুরে তাঁকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

জেএইচআর

Link copied!