ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক লোকের মাঝে বিজিবির উন্নতমানের খাবার বিতরণ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

জুলাই ১২, ২০২৬, ০৫:২২ পিএম

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক লোকের মাঝে বিজিবির উন্নতমানের খাবার বিতরণ

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়িতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ৩টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবার ও সুপেয় পানি পৌঁছে দেন। খাদ্য বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্গত মানুষদের খোঁজখবর নেন এবং পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন মারিশ্যা জোনের জোন কমান্ডার।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লে কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে আমাদের এই মানবিক সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা দিতে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহার নেতৃত্বে এই ক্যাম্পে আড়াইশ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। দুর্যোগের এই সময়ে বিজিবির এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রয়কেন্দ্রে থাকা সাধারণ মানুষ।

জেএইচআর

Link copied!