ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী অনিন্দ্য

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

জুলাই ১২, ২০২৬, ০৮:২২ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী দুই-তিন দিনের মধ্যে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষেরা নিজ নিজ বাড়িতে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে যাঁদের ফসল বা গবাদি পশুর ক্ষতি হয়েছে, তাঁদের সেই ক্ষতি পুষিয়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার দায় সরকারের রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দুর্যোগের কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখবে না। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সকল বিভাগ ও জনপ্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করছেন। দুর্গতদের জন্য সরকারের দেওয়া সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে তৎপর রয়েছে সরকার। এই সময় তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে মিলেমিশে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাঙামাটির দুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সভায় রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটির জেলা প্রশাসক মোসা. নাজমা আশরাফি এবং পুলিশ... মুহাম্মদ আব্দুর রকিব উপস্থিত ছিলেন। এ ছাড়াও রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!