ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৭:২৯ পিএম

এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের সময়সূচি অনুসরণ করে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলা এবং ওই বোর্ডের আওতাভুক্ত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এর আগে শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রোববার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হলে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে ঢাকা বোর্ডের পরীক্ষাও স্থগিত করার দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ।

এদিকে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় সেসব এলাকার পরীক্ষার্থীদের পক্ষ থেকেও পরীক্ষা স্থগিতের দাবি উঠেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে অথবা কিছু এলাকায় পরিস্থিতির অবনতি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি; উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীতীরবর্তী নিচু এলাকায় এ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীর আশপাশের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহানের স্বাক্ষর রয়েছে।

এম জি
 

Link copied!