ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৭:৪৭ পিএম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করা এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে আদালতে মামলা করা হয়। যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অভিনেত্রী তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানিয়েছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো ধরনের প্রতিক্রিয়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।

পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হবে।

এদিকে তানজিন তিশা বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি এখনো মুক্তি না পেলেও আদালতের এই আদেশের পর আবারও আলোচনায় এসেছে অভিনেত্রীর নাম।

এম জি

Link copied!