ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাসাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০২:১৪ পিএম

বাসাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে বাসাইল থানাধীন করাতিপাড়া বাইপাসের যমুনামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার মৃত কামদার আলী খানশূর ও মৃত হাসনা ভানু দম্পতির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাইল থানা পুলিশ এবং গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!