আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৩, ২০২৬, ০২:৫৯ পিএম
ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেন।
একই দিনে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেন খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে, আসিয়ান আঞ্চলিক ফোরামের সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এম জি