ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৩:২১ পিএম

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে আবারও শুরু হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা অবশিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুসারেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগ পরিস্থিতির কারণে যেসব পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল, সেগুলো নতুন সময়সূচি প্রকাশের পর নেওয়া হবে।

এর আগে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এএন

Link copied!