ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১১:১১ পিএম

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে এগুলো নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম বোমা সদৃশ অন্তত দুটি বস্তুকে নিষ্ক্রিয় করে। রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর আসে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থানা-পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এই বস্তুগুলো রেখে যায়। উদ্ধার হওয়া বস্তুগুলো আসলে কী ধরনের বোমা বা ককটেল ছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

বর্তমানে ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন। এ ঘটনার পর থেকে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!