ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৭:৩৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশের ড্রেন পরিষ্কার করা হয়। পৌর প্রশাসক জুলিয়া সুকায়নার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননের অন্যতম কারণ। তাই পৌরসভাকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে প্রতিটি ওয়ার্ডে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একই সঙ্গে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

পৌরসভা সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!