ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৭:৩২ পিএম

রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার

শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও দীর্ঘদিন ধরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সেই ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নিল সমৃদ্ধি-৯৭’।

রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক এ. টি. এম. তোহার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলাম রানা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফয়সাল চৌধুরী, মাঈনুল হোসেন নোমান ও আবদুস সালাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ ওমায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সহসাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কুতুব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক খোরশেদ আলী মানিক, সাংস্কৃতিক সম্পাদক হামেদ হাসান, প্রকাশনা সম্পাদক ফয়সাল সোহান এবং সদস্য বেলায়েত হোসেন।

সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, স্টাম্প, ব্যাডমিন্টন সামগ্রী, দাবা সেট, ফুটবল নেট, ভলিবল নেট, ব্যাডমিন্টন নেট ও হ্যান্ডবল নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিন, জ্যেষ্ঠ শিক্ষক আবদুল মোতালেব, সরজিত দাশ গুপ্ত, নুরুল আবছার, শাহজাদী বিলকিস আক্তার, মাহবুবুর রহমান, শাহনাজ বেগম, মো. শরীফ, মোশফিকা কারনাঈন, অন্তরা দাশ এবং মুহাম্মদ আবু ছিদ্দিকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিদ্যালয়ের সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে বর্তমান শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এম জি

Link copied!