ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সন্দ্বীপে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ কে ফাউন্ডেশনের সহায়তা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

জুলাই ২৬, ২০২৬, ০৭:২৯ পিএম

সন্দ্বীপে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ কে ফাউন্ডেশনের সহায়তা

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এ কে ফাউন্ডেশন। দুর্যোগে বিপর্যস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী ও ফুড প্যাক বিতরণ করেছে সংগঠনটি।

রোববার সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ফুড প্যাক তুলে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা।

এ কে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম সামাজিক অঙ্গীকার। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি রেজাউল কবির রনি, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, সহসভাপতি রোবেল আহম্মেদ ও নাজমুল হোসেন তুরান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আরিফ মুরাদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) মাওলানা আমিনুর রসুল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক (মধ্য) ও সাংগঠনিক সম্পাদক (উত্তর) আমির হোসেন, সমাজ ও পরিবেশবিষয়ক সম্পাদক ফরহাদ উদ্দিন আদরসহ ফাউন্ডেশনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এ কে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে এনেছে।

এম জি

Link copied!