ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, একদিনেই কমল ১০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১০:২৪ এএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, একদিনেই কমল ১০ শতাংশ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অবসান ঘটে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম একদিনেই ১০ শতাংশের বেশি কমেছে।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, গতকাল সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় মধ্যরাত পৌনে ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে প্রায় ৮৮ দশমিক ৬ মার্কিন ডলারে। আগের দিনের ৯১ দশমিক ৬৮ ডলার থেকে এই তেলের দাম কমেছে ১০ দশমিক ৪ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩৫ ডলারে নেমে আসে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কমে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছিল। ফলে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ ডলারে পৌঁছে যায়। তবে প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিলে তেলের দাম কমতে শুরু করে।

সোমবার ট্রাম্প সাংবাদিকদের জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে ‘ভালো আলোচনা’ চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরু হতে পারে বলেও তিনি সতর্ক করে দেন।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও পাল্টা সামরিক অভিযান স্থগিতের কথা জানানো হয়েছে। ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে তেহরান আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!