ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৪, ০৪:০৬ পিএম

বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে হোটেল স্কাই সিটি ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমানত সংগ্রহের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৪ সালের কাঙ্ক্ষিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!