ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৪ দিনে দেশে এলো ১৬৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৪, ০৮:৪১ পিএম

১৪ দিনে দেশে এলো ১৬৪ কোটি ডলার

কোরবানির ঈদকে ঘিরে গত ১৪ দিনে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। 

বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১১১ কোটি ৮৬ লাখ, ৯৪ কোটি ৩৬ লাখ, ৯৫ কোটি ৬ লাখ, ১০০ কোটি ৬৬ লাখ ও ১০০ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে অনেক বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। 

জুনের প্রথম ১৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। 

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২০ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার রেমিট্যান্স। 

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গত ৮ থেকে ১৪ জুন দেশে এসেছে ৯২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। আর জুন মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

ইএইচ

Link copied!