ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৮ হাজার কোটি টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৪২ পিএম

সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৮ হাজার কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বরের ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮ হাজার ৫৭২ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন মোট ২৩৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। ফলে এবার রেমিট্যান্স বেড়েছে ২৪ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ৬২৩ কোটি ২০ লাখ ডলারের তুলনায় ১৬.২ শতাংশ বৃদ্ধি। জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা), আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা)।

গত অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে জুলাইতে রেমিট্যান্স এসেছে ১৯১.৩৭ কোটি ডলার, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি। অক্টোবরের রেমিট্যান্স ছিল ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২১৯ কোটি, ২৫৩ কোটি, ৩২৯ কোটি, ২৭৫ কোটি, ২৯৭ কোটি এবং ২৮২ কোটি ডলার।

ইএইচ

Link copied!