ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

১২ দিনে প্রবাসী আয় এলো ১১৮ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২৫, ০৯:০৭ পিএম

১২ দিনে প্রবাসী আয় এলো ১১৮ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অর্থ এসেছে ৯৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আরিফ হোসেন খান আরও জানান, ১২ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে এটি ১৬.৩০ শতাংশ বেড়েছে।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

ইএইচ

Link copied!