ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৪:৩৫ পিএম

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। 

এছাড়া কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।

দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির, জয়েন্ট ডিরেক্টর এ.এন.এম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্টের কমপ্লায়েন্স পরিপালন, ব্যামেলকোদের ভূমিকা, ট্রেড এবং ক্রেডিট বেজড মানি লন্ডারিং এর ধরণ, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকের শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিসদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব সাজ্জাদ হোসেন আর্থিক খাতে অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পক্ষ থেকে জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম, এফসিএস; এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ সহ কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যামেলকোবৃন্দ।

ইএইচ

Link copied!