ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কৃষি ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১০:৫১ এএম

কৃষি ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের ব্যাচ নং ২৬-২৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মকর্তা/কর্মকর্তা (ক্যাশ) গণের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্টাফ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম এবং বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বে) জনাব এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা। এ সময় স্টাফ কলেজ কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!