ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৪০ পিএম

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সরাসরি উপস্থিত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয় মাধ্যমেই এই সভা সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের চেয়ারপারসন হুব্বুন নাহার লিলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। 

সভায় ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক ফলাফল শেয়ারহোল্ডারদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বার্ষিক হিসাব অনুমোদিত হয়। দেশের সুতা ডাইং শিল্পে আনলিমা ইয়ার্নের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সভায় আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!