ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, অকটেন ও পেট্রোল লিটার কত?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৩৬ এএম

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, অকটেন ও পেট্রোল লিটার কত?

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করেছে। পুনর্নির্ধারিত এই মূল্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারেও এই সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে। নতুন তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

একই সাথে ডিজেল ও কেরোসিনের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্যে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা এবং পেট্রোলের দাম ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিন ও ডিজেলের বর্তমান বাজারমূল্য যথাক্রমে ১১২ টাকা এবং ১০০ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে লিটারপ্রতি জ্বালানি তেলের দাম গড়ে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেল।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে। তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দাম সমন্বয়ের সুযোগ থাকবে বলে ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়।

জেএইচআর

Link copied!