ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৫৮ পিএম

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তবে উল্টো পথে হাঁটছে সোনার বাজার। আন্তর্জাতিক বাজারে সোনার দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা গেছে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার ২৪ এপ্রিল স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭২১.১৫ ডলার। যদিও লেনদেন চলাকালে এক পর্যায়ে দাম ১ শতাংশেরও বেশি বেড়েছিল, তবে পুরো সপ্তাহ বিবেচনায় এখনো সোনার দাম ২ শতাংশের বেশি কম অবস্থানে রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে জুন মাসে সরবরাহযোগ্য সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে সোনার দামে সমন্বয় আনা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুধু সোনা নয়, রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা।

এম জি

Link copied!