ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম, জানাল মন্ত্রণালয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৩৫ পিএম

মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম, জানাল মন্ত্রণালয়

মে মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে জানানো হয়, বর্তমানে নির্ধারিত খুচরা মূল্যই মে মাসজুড়ে বহাল থাকবে।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, ১ মে থেকে সারা দেশে আগের নির্ধারিত দামেই জ্বালানি তেল বিক্রি হবে। ফলে মে মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে কিনতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনা করে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই সময়কার নির্ধারিত মূল্যই পরবর্তী এক মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মে মাসের জন্য এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেএইচআর

Link copied!