ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত মূল্যস্ফীতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ দিনের মতো হ্রাস পেয়েছে। একই সাথে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক পরবর্তী প্রভাবের দিকে, যদিও দুই দেশ বড় কোনো চুক্তির ঘোষণা দেয়নি।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৮১ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২.৮ শতাংশ কমে ৪,৫৫৬.৪০ ডলারে নেমেছে।

বিশ্ববাজারের সাথে সংগতি রেখে বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। একই সাথে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

জেএইচআর

Link copied!