ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ১১:২৯ এএম

দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ শনিবার সকাল ১০টা থেকেই দেশব্যাপী কার্যকর হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ক্যাটাগরি অনুযায়ী নিচে দেওয়া হলো:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা ও পর্যালোচনা করে স্বর্ণের দাম নতুন করে সমন্বয় করা হয়েছে।

এর আগে সবশেষ গতকাল শুক্রবার (১৫ মে) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২4 হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩০ বার।

জেএইচআর

Link copied!