ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব ব্যাংক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ১২:৩৮ এএম

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার (২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত কোরবানির হাটসংলগ্ন ব্যাংকের শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলো ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। তাই ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ ও সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী, দিয়াবাড়ী, কালশী, খিলক্ষেত ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজলা, আমুলিয়া, সারুলিয়া, গোলাপবাগ ও খিলগাঁও এলাকায় অস্থায়ী পশুর হাটে এ সুবিধা থাকবে।

এ ছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাটেও ব্যাংকিং সেবা চালু রাখা হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, অস্থায়ী বুথ ও নিকটবর্তী শাখাগুলোর মাধ্যমে কোরবানির পশু কেনাবেচার অর্থ সহজে জমা ও উত্তোলনের সুযোগ নিশ্চিত করা হবে।

এম জি

Link copied!