ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৯:৪৭ এএম

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকার পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের আর্থিক লেনদেনের নিরাপত্তা ও সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব এলাকার নির্ধারিত ব্যাংক শাখা, উপশাখা ও হাটে স্থাপিত বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা প্রদান করবে।

চিঠিতে উল্লেখ করা হয়, কোরবানির পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হয় এবং বড় অঙ্কের নগদ অর্থ লেনদেন হয়ে থাকে। তাই ব্যবসায়ী ও সাধারণ মানুষের লেনদেনের নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যাংকিং সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব পশুর হাট এলাকার ব্যাংকগুলোতে এই সেবা পাওয়া যাবে:

ঢাকা উত্তর সিটি করপোরেশন
১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা
৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা
৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা
৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা
৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা
৭. উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা
৮. গাবতলী পশুর হাট
৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা
১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত
২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং
৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশ এলাকা
৪. রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা
৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা
৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশ এলাকা
৭. শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা
৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা
৯. আমুলিয়া মডেল টাউন
১০. সারুলিয়া
১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা

চট্টগ্রাম সিটি করপোরেশন
১. বিবির হাট
২. সাগরিকা পশুর হাট

রাজশাহী সিটি করপোরেশন
১. সিটি হাট

খুলনা সিটি করপোরেশন
১. জোড়া হাট

রংপুর সিটি করপোরেশন
১. লালবাগ সদর হাট

জেএইচআর

Link copied!