ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মহানবীকে কটুক্তি: ফের ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ প্রতিনিধি

জুন ১২, ২০২২, ০৫:০২ পিএম

মহানবীকে কটুক্তি: ফের ঢাকা কলেজে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের অনার্স ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

রোববার (১২ জুন) সাড়ে ১১টায় কলেজ শহীদ মিনার চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে নীলক্ষেতে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার মাধ্যমে নূপুর শর্মা এবং জিন্দাল হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাদের এ ধরনের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিল। একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাবের দাবিও জানান তারা।

এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা’, ‘ভারতীয় পণ্য, বয়কট বয়কট’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এর আগে, শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মিরপুর রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আমারসংবাদ/এআই 

Link copied!