ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

যৌবনে নারী নয়, দেশের প্রেমে পড়েছিলাম: কাদের সিদ্দিকী

গবি প্রতিনিধি

গবি প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০৭:২৩ পিএম

যৌবনে নারী নয়, দেশের প্রেমে পড়েছিলাম: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, যৌবনে নারীর প্রেমে পড়িনি বরং দেশের প্রেমে পড়েছিলাম, নেতার প্রেমে পড়েছিলাম। তাই বঙ্গবন্ধুর ডাকে দেশ মাতাকে রক্ষা করতে হাসিমুখে যুদ্ধ করেছিলাম।

মঙ্গলবার (২ আগস্ট) সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ, শপথ গ্রহণ ও কমিউনিটি প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার রাজনৈতিক দর্শনের মিল নেই, কিন্তু চেতনার মিল আছে। আমি উনাকে বঙ্গবন্ধুর মতোই ভালোবাসি। উনি দেশ মাতৃকার টানে সেদিন নিরাপদ জীবন রেখে অনিশ্চিত জীবনকে বেছে নিয়েছিলেন। তিনি তখন ফিল্ড হাসপাতাল গড়ে আহত মুক্তিযোদ্ধদের চিকিৎসা না দিলে শহীদ এবং পক্ষাঘাতগ্রস্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হয়তো আরো বেশি হতো।

নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের মঙ্গলের জন্য স্থাপিত একটি প্রতিষ্ঠান। কাজেই এখানকার চিকিৎসকরা মানবিক হবে, ওষুধ কোম্পানীর সঙ্গে চুক্তিবদ্ধ হবে না, কোন ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেবার নামে সাধারণ মানুষকে হয়রানি করবে না।

কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য
কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং করতালি দিয়ে তার প্রতি সম্মান
প্রদর্শন করেন।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নবীন শিক্ষার্থীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন। সেখানে নবীন শিক্ষার্থীদের ভাল মানুষ ও সুচিকিৎসক হওয়ার জন্য পথ নির্দেশক আটটি শপথ বাক্য পাঠ করান গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

কেএস 

Link copied!