ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
অংশ নিচ্ছে আ.লীগপন্থি শিক্ষকদের তিনটি পক্ষ

জাবির উপাচার্য প্যানেল নির্বাচন আজ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১২, ২০২২, ১১:২১ এএম

জাবির উপাচার্য প্যানেল নির্বাচন আজ

আট বছর পর আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক বিশেষ সিনেট সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮১ জন সিনেট সদস্য সর্বোচ্চ তিনটি করে ভোট দেবেন। সর্বাধিক ভোট পাওয়া তিন জনের নাম প্যানেল আকারে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

১৯৭৩ সালের অধ্যাদেশের ১১(১) এর ধারা অনুযায়ী, আচার্য সিনেটের মনোনীত তিন ব্যক্তির একটি প্যানেল থেকে অধ্যাদেশের নির্ধারিত নিয়ম ও শর্তাবলী মেনে এক জনকে চার বছরের জন্য উপাচার্য নিযুক্ত করবেন।

এদিকে, উপাচার্য প্যানেল নির্বাচনে বিএনপিপন্থি ও বামপন্থি শিক্ষকেরা প্যানেল ঘোষণা না করলেও এরই মধ্যে তিনটি প্যানেল ঘোষণা করেছেন আওয়ামীপন্থি শিক্ষকেরা। তিনটি প্যানেলের নেতৃত্বে আছেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন, বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলম ও অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী।

গত বুধবার (১০ আগস্ট) রাতে অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে প্যানেল ঘোষণা করেন আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।  প্যানেলের অন্য দুই প্রার্থী হলেন—বিশিষ্ট প্রত্নতাত্বিক অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।

পরদিন বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর একাংশকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করা হয়। যেখানে অধ্যাপক নূরুল আমিনের সহযোগী হিসেবে  অধ্যাপক অজিত কুমার মজুমদার ও  অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ থাকছেন।

একই দিন বিকেলে আরেকটি প্যানেল ঘোষণা করে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর বাকি অংশ। দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহম্মদ হানিফ আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদ কুদ্দুসের নেতৃত্বে তিন সদস্যদের প্যানেল ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফীর সঙ্গে এ প্যানেলে রয়েছেন অধ্যাপক মোতাহার হোসেন ও অধ্যাপক তপন কুমার সাহা।

এদিকে, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এম.এ মতিনের নেতৃত্বে আরেকটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করা হয়নি।

 

ইএফ

Link copied!