ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দুয়ারে প্রবেশ করলো বাংলাদেশ: শেখ ইনান

ঢাবি প্রতিবেদক

ঢাবি প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:২৯ পিএম

আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দুয়ারে প্রবেশ করলো বাংলাদেশ: শেখ ইনান

মেট্রোরেল উদ্ভোধনের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দুয়ারে প্রবেশ করলো বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বপ্নের মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রার পরে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশেরসব ধরনের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল ছিল, আছে ও থাকবে। ঐতিহাসিক মেট্রোরেলের শুভ যাত্রার মাধ্যমে বাংলাদেশ আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দুয়ারে প্রবেশ করল। তা উদযাপন করার জন্য তরুণ প্রজন্মের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, বাঁধভাঙা উন্মাদনাকে আমরা স্বাগত জানাই। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসো উল্লাসে মাতি, এসো আনন্দের জোয়ারে নিজেদের মেলবন্ধন আরও বাড়াই।

উক্ত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা উত্তর মহানগর ও দক্ষিণ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কেএস 

Link copied!