ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিসি ক্যামেরা বসছে সরকারি কলেজের অধ্যক্ষদের রুমে

শিক্ষা প্রতিবেদক

শিক্ষা প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৩, ১১:২৬ এএম

সিসি ক্যামেরা বসছে সরকারি কলেজের অধ্যক্ষদের রুমে

রাজধানীর প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নে মাউশি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সভাপতি সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবনায় বলা হয়, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানানো হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের কাছে দাখিল করার আহ্বান করা হয়েছে।

এরপর মাউশির কলেজ শাখা-১ এর উপ-পরিচালককে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

আরএস

Link copied!