ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আট মাস যাবত ট্রেজারার শূন্য কবি নজরুল বিশ্ববিদ্যালয়

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১২, ২০২৩, ০৩:৩২ পিএম

আট মাস যাবত ট্রেজারার শূন্য কবি নজরুল বিশ্ববিদ্যালয়

আট মাস যাবত ট্রেজারারহীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)। গত বছরের ৩০ জুন ছিল বিশ্ববিদ্যালয়ে সাবেক ট্রেজারার প্রফেসর মো. জালালউদ্দিনের শেষ কর্মদিবস। এরপর থেকে শূন্য হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কাঠামোর এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটির কারণে প্রশাসনিক কার্যক্রমে সৃষ্টি হচ্ছা নানা রকম জটিলতা।

নজরুল বিশ্ববিদ্যালয় আইনে প্রো-ভিসি পদ না থাকায় ভিসির অনুপস্থিতিতে রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে থাকেন ট্রেজারার। উপাচার্য দপ্তর সূত্রে জানা যায়, প্রায় আট মাস ধরে বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২(৫) ধারায় বলা হয়েছে, ‘ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করিবেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত নীতি সম্পর্কে ভাইস-চ্যান্সেলর, সংশ্লিষ্ট কমিটি, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সংস্থাকে পরামর্শ প্রদান করিবেন।’

এই আইনের ২৮ (১) ধারা অনুযায়ী ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভাপতিও। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ট্রেজারার।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ কিংবা নিয়োগের প্রক্রিয়ায় উপাচার্যের কোনো এখতিয়ার নেই।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি, প্রো-ভিসি কিংবা ট্রেজারার নিয়োগে ইউজিসির কোনো ভূমিকা থাকে না। সরকার এসব পদে নিয়োগ দেয়।

এবি

Link copied!