অক্টোবর ৩০, ২০২৩, ০৮:৪৫ পিএম
হরতালের কারণে ২৯ অক্টোবর স্থগিত কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামিল মাস্টার্স ( ১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ এর ২৯/১০/২০২৩ তারিখের সকল বিষয়ের স্থগিতকৃত পরীক্ষা আগামী ১১/১১/২০২৩ তারিখ শনিবার ১০ টা থেকে ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়াও কামিল পরীক্ষার অন্যান্য সময়সূচী অপরিবর্তিত থাকবে।
আরএস
