ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:১৫ এএম

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ফাইল ছবি

সারা দেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একসঙ্গে তিন হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখের বেশি শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা সূচি অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পত্রের পরীক্ষা হচ্ছে।

এবার ১১টি বোর্ডে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

ইএইচ

Link copied!