ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাল থেকে অনির্দিষ্টকালের জন্য জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সাইফুর রহমান শিহাব, জবি প্রতিনিধি

সাইফুর রহমান শিহাব, জবি প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৩:১৩ পিএম

কাল থেকে অনির্দিষ্টকালের জন্য জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এবং প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা আগেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলাম। আমাদের দাবি আজ পর্যন্ত না মানা হলে আগামীকাল ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাব। কাল থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কোনো কাজ কেউ করবে না। বিভাগগুলোকেও আমরা সেটা জানিয়ে দিয়েছি। 
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাসও বন্ধ থাকবে। সব পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষা কিছু অনুষ্ঠিত হবে না। কোনো দপ্তরে কর্মকর্তা-কর্মচারীও কাজ করবেন না।

এদিকে (রোববার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের এই যৌক্তিক দাবি না মানা হলে আগামীকাল পহেলা জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

ইএইচ

Link copied!