ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্দোলনের তোপে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ১৭, ২০২৪, ০৩:২১ পিএম

আন্দোলনের তোপে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে হল প্রোভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। হলের গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হল ছাড়ার এ নির্দেশের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানবো না,’ ‘মানি না মানবো না, হল কারো বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো না’সহ নানা স্লোগান দিতে থাকে।

তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। একধরনের বাধ্য করা হচ্ছে হল ছাড়ার জন্য

বিআরইউ

Link copied!