ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবি শিক্ষক নাসির উদ্দিন আহমেদকে পুনর্বহাল

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

আগস্ট ১১, ২০২৪, ০৫:৪৬ পিএম

জবি শিক্ষক নাসির উদ্দিন আহমেদকে পুনর্বহাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদকে ইংরেজি বিভাগের পুনর্বহাল করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমেদ-এর আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট তারিখ থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।

চাকরিতে পুনর্বহাল সম্পর্কে জনাব নাসির উদ্দিন আহমেদ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে আমার জয়েন করার কথা ১ বছর আগেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটা ডিলে হয়েছে। আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে হেয় করা হয়েছে। মিজান সাহেবর অনৈতিকভাবে করা সকল চেষ্টাই ব্যার্থ হয়েছে। আমাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আলাদা করতে পারেনি।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নাসির স্যারকে যেকারণে বরখাস্ত করা হয়েছিল সেটি বৈজ্ঞানিকভাবে যাচাই-বাছাই করা হয়নি। এটা অন্যায় হয়েছিল। আমাদের এখানে এখনও প্লেরিজমের নীতিমালা নেই। সে যে এত বছর সাফার করল, এটা কোনো ভাবেই ঠিক হয়নি।

বিআরইউ

 

Link copied!