ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

অক্টোবর ৯, ২০২৪, ১০:৪৯ এএম

খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী (২১) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ফারহান জবির নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, উত্তর গোড়ানে নিজেদের বাড়ি ফারহানের। ওই বাড়ির ষষ্ঠ তলায় পরিবারসহ থাকতো ও।

তিনি আরও বলেন, বিকেলে ফারহানের রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে ফ্যানের সঙ্গে বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফারহানের মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে সে গলায় ফাঁস লাগিয়েছে এ বিষয়ে কিছু জানি না।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থেকে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান- বাসায় গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বুধবার (আজ) ময়নাতদন্ত করা হবে।
বিআরইউ

Link copied!