ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডাকসু নির্বাচন

৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৪৬ পিএম

৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে। ৩ ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রেই ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ। একাধিক কেন্দ্রে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে।

মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। 

সিনেট ভবন কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় আনুমানিক ১ হাজার ১০০ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। এখানে মোট ২ হাজার ৪৩ জন ভোটার। সবাই ভোট দিতেও চাইলে সুযোগ থাকবে। বুথ রয়েছে ৪০টি, আর টেবিল ৭টি। 

শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হল রয়েছে। রিটার্নিং কর্মকর্তা কাজী মোশতাক গাউসুল হক জানান, জগন্নাথ হলে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ ১ হাজারের কাছাকাছি। এখনও দীর্ঘ সারি রয়েছে। এ হলের ভোটার ২ হাজার ২২৫।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ এ হলের প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া সার্জেন্ট জহুরুল হক হলে ৪০ শতাংশের কাছাকাছি ভোট হয়েছে, প্রায় ৮০০ এর কাছাকাছি ভোট পড়েছে এই হলে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছে রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, এ হলে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই হলে ভোটারের সংখ্যা ৫ হাজার ৬০০। ১১টায় এ কেন্দ্রের সামনে তখনও শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম জানিয়েছেন, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোট পড়েছে আনুমানিক ৬০ শতাংশ। এ হলের ভোটার সংখ্যা ৪৪৩ জন।

জেএইচআর

Link copied!