ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টেস্টিং সল্ট রাখায় সূর্যসেন হলের দোকানিকে জরিমানা করলেন ভিপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:৫৫ পিএম

টেস্টিং সল্ট রাখায় সূর্যসেন হলের দোকানিকে জরিমানা করলেন ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের একটি দোকানে টেস্টিং সল্ট রাখার অভিযোগে দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন হল সংসদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক। 

এ ঘটনায় ভিপি ও দোকানি উভয়ের স্বাক্ষরে একটি চুক্তিনামাও করা হয়।

ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর। চুক্তিনামায় উল্লেখ করা হয়, দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। নির্ধারিত তিন দিনের মধ্যে জরিমানা পরিশোধ না করলে দোকানের চুক্তিনামা বাতিলের সুপারিশ করা হবে।

ভিপি আজিজুল হক জানান, প্রথমে দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের কথা অস্বীকার করলেও তল্লাশির সময় এক কেজির সমপরিমাণ টেস্টিং সল্ট পাওয়া যায়। পরে তিনি বিষয়টি স্বীকার করেন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “জরিমানা করার এখতিয়ার ছাত্রনেতাদের নেই। তারা চাইলে বিষয়টি হল প্রশাসনের মাধ্যমে করতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা তাদের দায়িত্ব হলেও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”

ইএইচ

Link copied!