ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১২, ২০২৫, ০৮:৪১ পিএম

মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত দিয়েছে।

নতুন দুটি অধিদপ্তরের মধ্যে একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, অন্যটি হবে কলেজ শিক্ষা অধিদপ্তর। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

নতুন দুটি অধিদপ্তরের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়ের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রস্তাবপত্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)। 

সদস্যদের মধ্যে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি, মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক), উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালক (বাজেট)।

অফিস আদেশে কমিটির প্রধান দায়িত্ব নির্ধারণ করা হয়েছে Rules of Business, 1996 অনুযায়ী গঠিত অধিদপ্তরসমূহের কার্যতালিকা প্রণয়ন; দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও কর্মবণ্টন প্রস্তুত করা; টিওএন্ডই (Table of Official & Equipment) নির্ধারণসহ অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা।

ইএইচ

Link copied!