ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন ২৯ অক্টোবর থেকে শুরু

জুলহাস কবির, ঢাবি

জুলহাস কবির, ঢাবি

অক্টোবর ১৩, ২০২৫, ০৯:২৬ পিএম

ঢাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন ২৯ অক্টোবর থেকে শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আবেদন শুরু হবে ২৯ অক্টোবর থেকে এবং চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ব্যতীত অন্যান্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচিত ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নাম্বারের এমসিকিউ এবং ৪০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটের জন্য এমসিকিউ ৪০ এবং অঙ্কন ৬০ নাম্বার। পরীক্ষা সময় নির্ধারণ করা হয়েছে এমসিকিউর জন্য ৩০ থেকে ৪৫ মিনিট এবং লিখিতের জন্য ৪৫ থেকে ৬০ মিনিট।

ভর্তি পরীক্ষার মোট ১২০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বার পরীক্ষা এবং ২০ নাম্বার পূর্ববর্তী মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান ফলাফলের ওপর নির্ধারিত হবে। প্রার্থীরা ২০২০ থেকে ২০২৩ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম যোগ্যতা ইউনিটভেদে ভিন্ন; বিজ্ঞান ইউনিটে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮, কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭.৫ এবং চারুকলা ইউনিটে ৬.৫ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪ নভেম্বর থেকে।

ইএইচ

Link copied!