ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
চবি উপাচার্য

চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের রিহার্সাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪৮ পিএম

চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের রিহার্সাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের আয়োজন জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।

বুধবার সকালে নির্বাচনের প্রসঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, “সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি।

প্রচারণার সময় শিক্ষার্থীরা চমৎকারভাবে প্রচারণা করেছে। কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। এটি জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেছি। বৃত্ত ভরাটের ব্যবস্থা রেখেছি, কারণ ক্রসভোটিং থাকলে অনেক সময় জটিলতা সৃষ্টি হতে পারে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ৩৫ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সর্বশেষ চাকসু নির্বাচন ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার ও পদসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় দেওয়া হবে।

কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোট দিতে হবে। অর্থাৎ গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একজন শিক্ষার্থী একটি করে ভোট দিতে সক্ষম হবেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন, যাদের মধ্যে নারী প্রার্থী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন।

ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফলাফল ভোটকেন্দ্রে ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে প্রকাশ করা হবে।

জেএইচআর

Link copied!