ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ছাত্রদলের ভিপি প্রার্থী

অভিযোগের পরও অসহায় নির্বাচন কমিশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১১:২৯ পিএম

অভিযোগের পরও অসহায় নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, নিরাপত্তাহীনতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচন কমিশনার এই নির্বাচনে কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। বারবার অভিযোগ দেওয়ার পরও তিনি অসহায়ত্ব দেখিয়েছেন। আমরা মনে করি, উনাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

তিনি আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন এলইডি স্ক্রিন না থাকার কারণে ভোট পর্যবেক্ষণ ব্যাহত হয়েছে এবং কিছু প্যানেল বিশেষ সুবিধা পেয়েছে। আমরা দেখেছি, যেখানে অন্য প্রার্থীরা ঢুকতে পারেননি, সেখানে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার প্রার্থীরা গিয়ে প্রচারণা চালিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শাফায়াত হোসেন জানান, নতুন কলা অনুষদ ভবনের সামনে তার ওপর বহিরাগতদের হামলার চেষ্টা করা হয়। তিনি বলেন, এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

ছাত্রদল সমর্থিত প্যানেল পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে, নির্বাচন কমিশনের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানিয়েছে।

ইএইচ

Link copied!