ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৩২ পিএম

বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে তিন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। তারা বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কলেজ প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি।

তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে এবং প্রয়োজনে প্রশাসনিক ভবন ঘেরাও বা সার্টডাউন কর্মসূচি দেওয়া হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি অনশন শুরু করেন। পরে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে. এম. মাঈনুল এতে যোগ দেন।

উল্লেখ্য, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বর্তমানে ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।

জেএইচআর

Link copied!