ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুয়েটে অনুষ্ঠিত হলো টেকনিক্যাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

নভেম্বর ২০, ২০২৫, ০৬:৪৭ পিএম

কুয়েটে অনুষ্ঠিত হলো টেকনিক্যাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃহস্পতিবার “রিনিউয়েবল এনার্জি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক টেকনিক্যাল সিম্পোজিয়াম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) যৌথ উদ্যোগে সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন গবেষক এবং নীতি নির্ধারকগণ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, এবং সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। 

প্রধান অতিথি মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি তার বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা, উদ্ভাবন এবং সরকারের বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, “টেকসই ভবিষ্যতের জন্য প্রচলিত জ্বালানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলোর মধ্যেকার সহযোগিতা দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে বিইপিআরসি-এর পরিচালক (উদ্ভাবন) ড. হাসান মাহমুদ কি-নোট পেপার উপস্থাপন ও সার্বিক সঞ্চালনা করেন। কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামীম হোসেন দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন।

সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ প্যানেলের সাথে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং গবেষণার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। আয়োজকদের প্রত্যাশা, এই সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে।

ইএইচ

Link copied!