ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২৫, ০৭:২০ পিএম

ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

দুই দিন ধরে চার দফা ভূমিকম্পের সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সোমবার (২৪ নভেম্বর) থেকে শনিবার (২৯ নভেম্বর) পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সব একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) ভূমিকম্প নিয়ে আতঙ্কিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনি (আফটার শক)-এর কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।

সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলী মতামত প্রদান করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সিন্ডিকেট সদস্য, চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!