ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাককানইবিতে একাডেমিক রাইটিং ও লিটারেচার রিভিউ কর্মশালা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:২১ পিএম

জাককানইবিতে একাডেমিক রাইটিং ও লিটারেচার রিভিউ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “একাডেমিক রাইটিং এন্ড লিটারেচার রিভিউ ফর ইমার্জিং রিসার্চার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ ভবনের ষষ্ঠ তলায় মার্কেটিং বিভাগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল মোমেন। বক্তব্যে তিনি বলেন, “গবেষণার মান উন্নত করতে হলে শুধু তথ্য সংগ্রহ করলেই হয় না; প্রয়োজন সমালোচনামূলক চিন্তা, সঠিক কাঠামো এবং বৈজ্ঞানিকভাবে লেখার দক্ষতা। একজন উদীয়মান গবেষক যদি একাডেমিক রাইটিং আয়ত্ত করতে পারেন, তবে তিনি ভবিষ্যতে যেকোনো গবেষণাক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার জায়গা নয়; এখানে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আর সেই চর্চার প্রথম ধাপ হলো মানসম্মত লিটারেচার রিভিউ জানা।”

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি, মাহমুদা আক্তার, কুমার বিশ্বজিৎ সাহা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল জামিল।

সকাল ১১টায় শুরু হওয়া কর্মশালায় ব্যবসা প্রশাসন অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী (২০২১–২২ শিক্ষাবর্ষের) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাহীন উদ্দিন বলেন, “এই কর্মশালাটি যেন গবেষণার জগতে প্রবেশের এক অনন্য দুয়ার—যেখান থেকে নতুনদের পথচলা শুরু হয় আরও আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা নিয়ে। এ ধরনের মূল্যবান আয়োজনের জন্য মার্কেটিং বিভাগকে আন্তরিক ধন্যবাদ।”

মার্কেটিং বিভাগের (২০২৩–২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী মোহাম্মদ সামির খান বলেন, “সেশনটি আমাদের রিসার্চ স্কিল উন্নয়নে অত্যন্ত সহায়ক ছিল। স্যার যে তথ্য ও কৌশল শেয়ার করেছেন, তা গবেষণা ও রিপোর্ট লেখার মান আরও বাড়াতে সাহায্য করবে। ভবিষ্যতে এই জ্ঞান প্রয়োগ করে আমরা আরও দক্ষ গবেষক হতে পারব।”

কর্মশালায় উপস্থিত আরেক শিক্ষার্থী মোহাম্মদ শাহীন বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে এ ধরনের শিক্ষণীয় ও কার্যকর সেশন আরও নিয়মিত হওয়া প্রয়োজন। প্রত্যেক শিক্ষার্থীরই এসব কর্মশালায় অংশগ্রহণ করা উচিত, কারণ এগুলো আমাদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।”

ইএইচ

Link copied!