ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিক্ষকদের বিএড স্কেল নিয়ে বড় সুখবর শিক্ষা মন্ত্রণালয়ের 

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:১০ পিএম

শিক্ষকদের বিএড স্কেল নিয়ে বড় সুখবর শিক্ষা মন্ত্রণালয়ের 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিএড স্কেল সমস্যা সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এমপিও নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, নিয়োগের পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে শিক্ষকেরা উচ্চতর স্কেল (১০ম গ্রেড) পাবেন। 

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেও শিক্ষকেরা এই স্কেল পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালার ১১.৩ ধারায় উল্লেখ করা হয়েছে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যোগদানের পাঁচ বছরের মধ্যে শিক্ষায় ডিগ্রি অর্জন করলে শিক্ষকেরা বিএড স্কেল প্রাপ্য হবেন। তবে এই গ্রেড উচ্চতর স্কেল হিসেবে গণনা হবে না।

এ সংক্রান্ত এক কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে শিক্ষকেরা উচ্চতর স্কেল পাবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তালিকা সময়ের সঙ্গে হালনাগাদ হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হবে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও আগে শুধুমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জনকারীদেরই বিএড স্কেল দেওয়া হতো। এই সীমাবদ্ধতার কারণে অসংখ্য শিক্ষক স্কেল-বঞ্চিত হচ্ছিলেন। অভিযোগ ছিল, আদালতের রিটের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই ২৩ কলেজের বাইরে স্কেল দিতে বাধা দিয়েছিলেন।

এবার এমপিও নীতিমালা সংশোধনের ফলে অবশেষে এসব অসংখ্য শিক্ষকের বিএড স্কেল সমস্যার সমাধান হওয়ার আশা তৈরি হয়েছে। নতুন নীতিমালার প্রকাশ যেকোনো সময় হতে পারে।

ইএইচ

Link copied!